1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ’২৭ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিককে গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, ১০ মিনিটের মধ্যে প্রাণনাশের হুমকি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন সড়ক দুর্ঘটনায় ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার বার্তা সম্পাদক এস এম নূর মোহাম্মদ আহত ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন। মুজিবনগরে BYFC-এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি *দুর্গা পুজোর আগে মানবতার উদ্যোগে শারদীয়া বস্ত্র বিতরণ, নতুন পোশাক পেয়ে খুশি তিন শতাধিক মানুষ*

চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রির মাথা ফাটালো সন্ত্রাসীরা, বৃদ্ধা মা ও বোনকেও পিটিয়ে জখম

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View
34

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় এক রাজমিস্ত্রির বাড়িতে ঢুকে রাতের আঁধারে নৃশংস হামলা চালিয়েছে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী। হামলায় পাওনাদার নুরুল কাদেরের মাথা ফাটিয়ে এবং হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এ সময় তাকে বাঁচাতে এলে তার ষাটোর্ধ বৃদ্ধা মা ও অসুস্থ বোনকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
গত ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টায় চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেত পাড়ায় এই ঘটনা ঘটে। বর্বরোচিত এই হামলায় পুরো এলাকাবাসী হতবাক। গুরুতর আহত নুরুল কাদের বর্তমানে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নুরুল কাদের জানান, প্রায় ছয় মাস আগে তার প্রতিবেশী মুরগি ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন ফালু (৫০) একটি সিএনজি চালিত অটোরিকশা কেনার জন্য তার কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও মোসাদ্দেক টাকা ফেরত দিচ্ছিলেন না। সর্বশেষ গত বৃহস্পতিবার নুরুল কাদের তার পাওনা টাকা ফেরত চাইলে মোসাদ্দেক ক্ষিপ্ত হন।
এরই জের ধরে ওই দিন রাতে মোসাদ্দেক হোসেন ফালুর নেতৃত্বে সুফিয়ান (২৬), মারুফ (২০), নুরুল হুদা (৬০), নজরুল (২৬) সহ আরও ৭-৮ জন সন্ত্রাসী দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে নুরুল কাদেরের বাড়িতে চড়াও হয়। তারা ঘরে ঢুকে নুরুল কাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় কাদেরের ষাটোর্ধ বৃদ্ধা মা এবং পেটে অস্ত্রোপচার হওয়া অসুস্থ বোন বাধা দিতে এলে সন্ত্রাসীরা তাদেরকেও নির্মমভাবে পিটিয়ে শয্যাশায়ী করে ফেলে।
হাসপাতালে চিকিৎসাধীন নুরুল কাদের জানিয়েছেন, তিনি ও তার পরিবার কিছুটা সুস্থ হওয়ার পর এই নৃশংস হামলার বিচার চেয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026