1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:০৭|

মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পাসিং আউট অনুষ্ঠিত

মো.সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
  • 36 Time View
5

মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও পাসিং আউট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ এপ্রিল ) সকালে ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে ৯৫ জন প্রশিক্ষণার্থী আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি সম্পন্ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। তিনি বলেন, সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষণের মান উন্নয়ন করে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরিতে সরকার কাজ করছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব নৌখাতে ব্যাপক পরিবর্তন এসেছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক মান ধরে রাখতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকরির সুযোগ পাবে। এতে নৌদুর্ঘটনা কমবে, দেশের সুনাম বৃদ্ধি পাবে এবং রেমিট্যান্স খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেরিন ইঞ্জিনিয়ার মো. শহীদুল্লাহ। পরে প্রশিক্ষণার্থীরা সুশৃঙ্খল প্যারেডের মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রশিক্ষণ ও দক্ষতার প্রদর্শন করেন। কুচকাওয়াজ শেষে কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দেশি-বিদেশি জাহাজ মালিক, শিপিং এজেন্ট, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এসব নাবিক দেশি-বিদেশি সমুদ্রগামী জাহাজে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026