1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লৌহজংয়ে শিক্ষার মানোন্নয়ন ও নারী ক্ষমতায়নে জেলা প্রশাসকের নানা উদ্যোগঃ পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ ঢাকা থেকে নিখোঁজ ১০ বছরের শিশু সাব্বির শমশেরনগর রেলওয়ে স্টেশনে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কটিয়াদীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি জাতীয় অ্যাথলেটিকসে, কিশোরগঞ্জের ঝিনুক প্রিয়ার দাপট, দুই রেকর্ডে তিন স্বর্ণজয়

সেনবাগের বৃত্তি পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কার উদ্বোধন করেন- বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক এমপি

মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১৭ Time View
82

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি
সেনবাগের ইদিলপুরে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কার উদ্বোধন করেন- নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এমপি।
২৫ই এপ্রিল শনিবার সকাল ৯- ঘটিকার সময়
নোয়াখালীর সেনবাগ উপজেলার ইদিলপুরে শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে ইদিলপুর ভূঁইয়া রোডের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়।
ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক (সেনবাগ–সোনাইমুড়ি) আংশিক আসন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়েকবারের শ্রেষ্ঠ করদাতা, এফবিসিসিআই’র সদস্য ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা প্রকৌশলী তামিম বিন জাহিদ এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী বাহার উল্লাহ (বাহার), নুরুন্নবী বাচ্চু, সাহাদাত হোসেন খান (সাধন মেম্বার), হারুনুর রশিদ ছানা উল্লাহ, ঠিকাদার তুহিন, রাজু ও স্বপনসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন আমিন উল্লাহ আকরাম।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, গত ২৬ বছর ধরে এ বৃত্তি কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026