1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

সাতকানিয়ার গৃহবধূর আত্মহত্যা নাকি হত্যা ?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭৩ Time View
130

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা নাকি হত্যা এই নিয়ে রহস্যময় ঘটনা ঘটেছে। ঘটনাটি শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় শাশুর বাড়িতে ঘটেছে।
নিহত গৃহবধূর স্বামী প্রবাসে গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস নয়ন গৃহবধূর বয়স হচ্ছে (২২) বছর গৃহবধূর স্বামীর নাম মনোয়ার হোসেন। তার এক বছর বয়সী ১ টি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, তিনি এলাকাবাসীর সাথে খবর নিয়ে জানতে পারেন যে, নিহত নয়নের স্বামী সৌদি আরবে কর্মরত। সকালে নিহত নয়ন ও তাহার শাশুড়ি একসাথে সকালের নাস্তাও করেছে। সকাল আনুমানিক ১০ দিকে নিহতের শাশুড়ি বাড়ির পাশ্ববর্তী কচু ক্ষেত থেকে কচুর লতি তুলতে যায়।
কিছুক্ষণ পর তারই এক প্রতিবেশী তাকে জানায়, তার নাতী খুব বেশি কান্নাকাটি করছে। এরপর শাশুড়ি বাড়িতে প্রবেশ করে দেখেন যে তার পুত্রবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলে আছে কিন্তু এলাকাবাসী বলেছেন শাশুড়ি বৌয়ের সম্পর্ক ভালো ছিলনা রিতিমত কোন না কোন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকত তাই গৃহবধূর এই ঘটনা টা কি হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে রহস্যজনক বলে মত প্রকাশ করেছেন এলাকাবাসী। এই নিয়ে ইউপি সদস্য আরো জানান, কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ তিনি জানেন না।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে থানার একজন অফিসারসহ ফোর্স পাঠানো হয়েছে। উক্ত বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026