1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে বাজার কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে ফ্রেন্ডশীপের শিক্ষা-স্বাস্থ্যসেবা ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক চাঁদপুরে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু সরিষাবাড়িতে গরু চুরের উপদ্রব বৃদ্ধি,চোরের অস্ত্রের আঘাত গৃহস্থ হাসপাতালে মুন্সীগঞ্জের হাতিমারায় ডিবি পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারঃ পাশান মেয়ের হাতে ফেনীতে মা খুন মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি নাজের হোসেন পটিয়ায় কুরবানের গরু না দেয়াকে কেন্দ্র করে,স্বামী গলা টিপে হত্যা করে ৯মাসের অন্ত:সত্বা স্ত্রীকে।

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View
18

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি পণ্য তৈরি এবং সংরক্ষণের দায়ে পিওর সুইটমিট অ্যান্ড বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মিষ্টি তৈরির সিরায় ময়লা ও পোকার অংশবিশেষ পাওয়া, নোংরা পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং উৎপাদিত পণ্যের বিএসটিআই লাইসেন্স দেখাতে না পারাসহ বিভিন্ন অনিয়মের কারণে এ জরিমানা করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বটতলীতে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে খোলা ও নোংরা পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ করতে দেখা যায়। চিনির গুঁড়া রাখা হয়েছিল অপরিষ্কার ও স্যাঁতসেঁতে বক্সে। এ ছাড়া কুকিজ তৈরির খামির খোলা, ঢাকনাবিহীন ও লেবেল ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল।

কারখানাটিতে মিষ্টির ছানা নোংরা দেয়ালের পাশে পানি ঝরানোর জন্য রাখা হয়েছিল। কেক তৈরির কাঁচামাল এবং কেকের ছাঁটাই করা অংশও লেবেল ছাড়া সংরক্ষণ করতে দেখা যায়।

তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল, মিষ্টি তৈরিতে ব্যবহৃত সিরার মধ্যে ময়লা ও পোকার অংশবিশেষ পাওয়া যায়। পাশাপাশি কারখানাটিতে ব্যবহৃত কাঁচামালের ক্রয়চালান এবং উৎপাদিত সব পণ্যের বিএসটিআই লাইসেন্স দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, অভিযানে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের ক্ষেত্রে একাধিক অসংগতি পাওয়া গেছে। জনস্বাস্থ্যের সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এসব অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অভিযানে পাওয়া অনিয়ম বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানের মালিকের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026