আমজাদ হোসেন মিঠু, বিভাগীয় প্রধান ঢাকাঃ মুন্সীগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. অপু ভূইয়া (৩২) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত সাড়ে ছয়টার দিকে (১৮:৩০ ঘটিকা) মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন হাতিমারা মোড় থেকে মিরকাদিমগামী রাস্তার পশ্চিম কাজী কসবা সাকিনস্থ ভূইয়া বাড়ির মোড়ে (ফিরোজ মিয়ার স'মিলের সামনে) পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট ও তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন মো. অপু ভূইয়া (৩২)—যিনি পশ্চিম কাজী কসবা এলাকার মো. মজিবর ভূইয়ার ছেলে—দেহ তল্লাশি করা হলে তার পরিহিত প্যান্টের সামনের ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
22
আমজাদ হোসেন মিঠু,
বিভাগীয় প্রধান ঢাকাঃ
মুন্সীগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. অপু ভূইয়া (৩২) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত সাড়ে ছয়টার দিকে (১৮:৩০ ঘটিকা) মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন হাতিমারা মোড় থেকে মিরকাদিমগামী রাস্তার পশ্চিম কাজী কসবা সাকিনস্থ ভূইয়া বাড়ির মোড়ে (ফিরোজ মিয়ার স’মিলের সামনে) পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট ও তল্লাশি চালান।
এ সময় সন্দেহভাজন মো. অপু ভূইয়া (৩২)—যিনি পশ্চিম কাজী কসবা এলাকার মো. মজিবর ভূইয়ার ছেলে—দেহ তল্লাশি করা হলে তার পরিহিত প্যান্টের সামনের ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।