1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে বাজার কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে ফ্রেন্ডশীপের শিক্ষা-স্বাস্থ্যসেবা ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক চাঁদপুরে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু সরিষাবাড়িতে গরু চুরের উপদ্রব বৃদ্ধি,চোরের অস্ত্রের আঘাত গৃহস্থ হাসপাতালে মুন্সীগঞ্জের হাতিমারায় ডিবি পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারঃ পাশান মেয়ের হাতে ফেনীতে মা খুন মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি নাজের হোসেন পটিয়ায় কুরবানের গরু না দেয়াকে কেন্দ্র করে,স্বামী গলা টিপে হত্যা করে ৯মাসের অন্ত:সত্বা স্ত্রীকে।

গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে ফ্রেন্ডশীপের শিক্ষা-স্বাস্থ্যসেবা ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View
23

গাইবান্ধা প্রতিনিধি, মোঃ মোনারুল ইসলাম
গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসেবা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান।
সোমবার (২৬ অক্টোবর) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের চর বাটিকামারি গ্রামে ফ্রেন্ডশীপের উদ্যোগে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় চরাঞ্চলের মানুষের কাছে মৌলিক সেবাগুলো পৌঁছে দিতে সংস্থাটির নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ফ্রেন্ডশীপের স্বেচ্ছাসেবকদের পরিচালিত বন্যা সতর্কীকরণ কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসাসেবা, নিউট্রিশন সেন্টার, পরিচালিত স্কুল এবং ফ্রেন্ডশীপ হাসপাতাল ঘুরে দেখেন। এসব কার্যক্রমের মাধ্যমে চরাঞ্চলের মানুষের কাছে কীভাবে জরুরি স্বাস্থ্যসেবা, পুষ্টি সহায়তা ও শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে অবহিত করেন।
বিশেষ করে বন্যাপ্রবণ ও দুর্গম চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া, দুর্যোগকালীন জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ফ্রেন্ডশীপের উদ্যোগগুলো সম্পর্কে বিস্তারিত জানেন জেলা প্রশাসক। পাশাপাশি শিশু ও মায়েদের পুষ্টি নিশ্চিত করা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং চরাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে সংস্থাটির ভূমিকা সম্পর্কেও তিনি খোঁজ নেন।
এ সময় জেলা প্রশাসক এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন। চরাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা প্রাপ্তি, শিক্ষার সুযোগ এবং বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের সম্মুখীন হওয়া সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়।
গাইবান্ধার চরাঞ্চলের অনেক এলাকা দুর্গম হওয়ায় সেখানে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসেবার মতো মৌলিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যা ও নদীভাঙনের কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলে এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে আগাম দুর্যোগ সতর্কীকরণ, জরুরি চিকিৎসাসেবা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফ্রেন্ডশীপ দুর্গম চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসেবা পৌঁছে দেওয়া এবং বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটির এ উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ সম্প্রসারণে কাজ করা হচ্ছে।
জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে চরাঞ্চলের মানুষের জন্য পরিচালিত এসব কার্যক্রমের বাস্তব চিত্র ও সেবার পরিধি সরেজমিনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026