1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫০ Time View
97

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলায় দেশীয় মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ফল খাওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় আম কাঁঠাল লিচু জাম পেয়ারা, আনারস কলা পেঁপে মাল্টা, ড্রাগন ফলসহ দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়। এতে স্থানীয় কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস আলী, বিআরডিবির কর্মকর্তা মো. ফিরোজ আলম, বন কর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, ইসলামী আন্দোলন আমতলী পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. মহসীন মাতুব্বর, সাংবাদিক মো. আবু জিয়াদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, ফল চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সরকারের বিভিন্ন প্রণোদনা ও কারিগরি সহায়তার ফলে নতুন নতুন ফলের বাগান গড়ে উঠছে। এ ধরনের মেলা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন জাতের ফল ঘুরে দেখেন এবং ফল চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026