1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:২৮|
Title :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল” কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত কাউখালীতে বিশেষ অভিযানে গাছসহ মাদক ব্যবসায়ী আটক ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ। ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে ০৫টি সাজাসহ ০৭টি পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬,
  • 29 Time View
45

আমজাদ হোসেন মিঠু,
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহকে ত্রয়োদশ জাতীয় সংসদের “শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি”-এর অন্যতম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দেশের শিল্প খাতের বিকাশ এবং সংসদীয় কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও সর্বস্তরের জনগণ।
স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহর দক্ষ নেতৃত্ব, সততা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দূরদর্শী চিন্তাভাবনার ছোঁয়ায় দেশের শিল্প খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বিশেষ করে, দেশের শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এদিকে, শেখ মোঃ আব্দুল্লাহ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে চরম আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। খবরটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।
এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই অর্জনকে মুন্সীগঞ্জ-১ আসনের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য একটি “গৌরবময় অধ্যায়” হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়ে উনার এই গুরুত্বপূর্ণ অবস্থান স্থানীয় শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026