1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:১১|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

বেফাকের কেন্দ্রীয় পরিক্ষায় আদমখানী কওমী মহিলা মাদ্রাসা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে: সারাদেশে প্রথমসহ ৪৯টি মেধাতালিকা অর্জন করেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬,
  • 158 Time View
146

আল-জামেয়াতুত্বায়্যিবা (কওমী মহিলা মাদ্রাসার) আদমখানী, বানিয়াচং এ সারাদেশে মেধাতালিকা প্রথমসহ ৪৯ টি মেধাতালিকা অর্জনের সফলতা এবারো ধরে রেখেছে-

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ তথা বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৪৪৭ হিজরী /২৪৩২ বঙ্গাব্দ / ২০২৬ ঈসায়ী কেন্দ্রীয় পরিক্ষার রেজাল্ট ২৮ মার্চ পাবলিশ হয়েছে ।

এতে অন্যান্য বছরের ন্যায় এবারও আল-জামেয়াতুত্বায়্যিবা কওমী মহিলা মাদ্রাসার আদমখানী, বানিয়াচং সারাদেশে মেধাতালিকা প্রথমসহ ৪৯ টি মেধাতালিকা অর্জন করেছে।
মাদ্রাসার মুহতামিম মুফতি আমির আহমদের মেয়ে ফারিহা সুলতানা আফিফা,রোল নং -১৫৫২ মারহালা-সানুবিয়া উলয়িয়ায় বোর্ড পরিক্ষায় অংশগ্রহণ করে সারাদেশে মেধাতালিকায় প্রথম হওয়ায় গৌরব অর্জন করেছে। এতে তাঁর মাতা-পিতা সহ এলাকার মানুষ আনন্দিত ও গৌরবান্বিত। এছাড়া ও উক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন মারহালায় বোর্ড পরিক্ষায় অংশগ্রহণ করে অন্যান্য বছরের ন্যায় এবারও ৪৯টি মেধাতালিকা অর্জন করে ধারাবাহিকতা বজায় রেখেছে।

এবছর বেফাকের অধীনে পরিক্ষার্থী সংখ্যা ১৯৫ জন।
মেধাস্থান অর্জন করেছে -৪৭ জন
মুমতাজ-২ জন,জায়্যিদ জিদ্দান-৫১ জন,জায়্যিদ-৪০ জন।
মাকবুল-৫৫ জন।
হুফ্ফাজুল কুরআন বোর্ড পরিক্ষায় মেধাস্থান অর্জন করেছে ২ জন, ১ম ও ৩য়।
উল্লেখ্য, গতবছর উক্ত মাদ্রাসার ছাত্রী মারজিয়া আক্তার আল-হাইয়াতুল উলয়িয়া লিল জামেয়াতুল কওমীয়্যার কেন্দ্রীয় পরিক্ষা দাওরায়ে হাদীসে সারাদেশে মেধাতালিকা প্রথম স্থান অর্জন করেছিল। প্রতিষ্ঠান হিসেবে সারাদেশে ১১তম মেধাতালিকায় স্থান করে নিয়েছিল‌ । এর আগের বছর বেফাকে মিশকাত জামাতে সারাদেশে উক্ত মাদ্রাসার ছাত্রী মারজিয়া যথাক্রমে প্রথম ও নূরজাহান আক্তার বিশ্বাস দ্বিতীয় স্থান অর্জন করে মাদ্রাসার সুনাম বৃদ্ধি করেছিল।
এবার ও সারাদেশে সানুবিয়া উলয়িয়ায় ফারিহা সুলতানা আফিফা প্রথম স্থান অর্জন করেছে ।

আবারো প্রমাণ করেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মুহতামিম, শিক্ষক শিক্ষিকাগন নিরলস ত্যাগী কঠোর পরিশ্রমী । মাদ্রাসাটি যোগ্য অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালিত। উন্নত ফলাফল অর্জনের দ্বারা প্রমানিত ।
এ ফলাফল লাভ মাদ্রাসাটি সকল মহলের আস্থা অর্জনে বিরাট ভূমিকা রাখবে বলে বিজ্ঞজনরা অভিমত ব্যক্ত করেছেন।।

মাদ্রাসার মুহতামিম মুফতি আমির আহমদ মাদ্রাসার ফলাফলে সন্তুষ প্রকাশ করেছেন। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের দোয়া সহযোগিতা, ও সুন্দর পরামর্শ কামনা করেছেন।
মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা,শিক্ষার্থী, অভিভাবক, মাদ্রাসার কল্যাণকামী সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026