শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা
Reporter Name
Update Time :
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
৩৩
Time View
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা
কামরুল০১৮৮৩০৮৮০৮৪ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আজ ১০ অক্টোবর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলনকক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশ সুপারগণ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, ক্রাইম ও ডিএসবি) এবং জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় সম্মেলনকক্ষে চট্টগ্রাম রেঞ্জ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
42
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আজ ১০ অক্টোবর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলনকক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশ সুপারগণ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, ক্রাইম ও ডিএসবি) এবং জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
এ সময় সম্মেলনকক্ষে চট্টগ্রাম রেঞ্জ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।