1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণে সোয়া লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি। নওগাঁর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৫ টি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় ১৪ বিজিবির স্ট্রাইকিং ফোর্স। দুর্গাপূজার মণ্ডপে শিল্প-ঐতিহ্যের ছোঁয়া, নজর কাড়ছে ব্যতিক্রমী সাজসজ্জা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ “তোর তারেক জিয়াকে বল, ডাক্তার আইনা দিতে” সাংবাদিককে গালমন্দ হাসপাতাল পরিচালক ডবলমুরিং থানা এলাকায় ওসি আরিফ ফয়সালের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত ০২ গ্রেফতার।

তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View
87

মোঃ সোহেল রানা রাজশাহী
রাজশাহীর তানোর উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমুখী কার্যক্রম ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পত্রিকার প্রতিনিধি দলের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে ‘দৈনিক আমাদের জন্মভূমি’র নির্বাহী সম্পাদক মোঃ সোহেল রানার নেতৃত্বে প্রতিনিধি দলটি নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরবর্তীতে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন থেকে গৃহীত শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্মার্ট সেবা নিশ্চিতকরণ, সরকারি প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়ন এবং বাল্যবিয়ে ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।
সাংবাদিকরা তানোরের অবকাঠামোগত উন্নয়ন, জনভোগান্তি নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শুভেচ্ছা গ্রহণ করে ইউএনও নাঈমা খান বলেন, “তানোরকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও মাঠপর্যায়ের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।” তিনি টেকসই উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক মাদকবিরোধী সেমিনার করার জন্য আগ্রহ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসারের টিউনো নাইমা খান এর কাছে তিনি প্রোগ্রামের জন্য সার্বিক সহযোগিতা করবেন
উক্ত সভায় ‘দৈনিক আমাদের জন্মভূমি’র তানোর উপজেলা প্রতিনিধি শ্রী প্রফুল্ল সরকারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026