1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

নান্দাইল সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন তৌহিদুল ইসলাম সরকার সভাপতি, আশিকুর রহমান সম্পাদক, রাশেদ হাসান সাংগঠনিক সম্পাদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ Time View
140

নান্দাইল উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল সদর প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নান্দাইল সদর প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদেদৈনিক ভোরের আকাশ পত্রিকার উপজেলা প্রতিনিধিঃ মো. তৌহিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক পদে দৈনিক নতুন সময় পত্রিকার উপজেলা প্রতিনিধিঃ মো. আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক স্বাধীন মত পত্রিকার উপজেলা প্রতিনিধিঃ মো. রাশেদ হাসান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি জনাব মোখলেসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব এনামুল হক বাবুল সভাপতি প্রেস ক্লাব নান্দাইল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক রবিউল নেওয়াজ ফরাজী ও দিনকালের সাংবাদিক এবিএম খসরু।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. এনায়েত করিম ভূঁইয়া। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ.টি.এম. হুমায়ুন কাদির ও মো. সায়েদুর রহমান ফারুক।
নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নান্দাইলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026