
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সার ও কীটনাশক বিক্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়ন নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গলাচিপা উপজেলা বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে এ অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে দোকানগুলোর লাইসেন্স, মূল্য তালিকা, সার ও কীটনাশক সংরক্ষণের পদ্ধতি এবং বিক্রয় নীতিমালা যাচাই করা হয়। পাশাপাশি কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে মানসম্মত সার ও কীটনাশক বিক্রি নিশ্চিত করার বিষয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ রক্ষা, ভেজাল ও অবৈধ সার-কীটনাশক বিক্রি প্রতিরোধ এবং কৃষি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে বাজারে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং কৃষকরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয় করতে পারবেন।
গলাচিপা উপজেলা অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড, গলাচিপা উপজেলা অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রিয় অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ২০০০ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।