1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে বাজার কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে ফ্রেন্ডশীপের শিক্ষা-স্বাস্থ্যসেবা ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক চাঁদপুরে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু সরিষাবাড়িতে গরু চুরের উপদ্রব বৃদ্ধি,চোরের অস্ত্রের আঘাত গৃহস্থ হাসপাতালে মুন্সীগঞ্জের হাতিমারায় ডিবি পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারঃ পাশান মেয়ের হাতে ফেনীতে মা খুন মহানগর এক্সপ্রেসে এবার কক্সবাজার যাওয়ার সুযোগ, স্বস্তি ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি নাজের হোসেন পটিয়ায় কুরবানের গরু না দেয়াকে কেন্দ্র করে,স্বামী গলা টিপে হত্যা করে ৯মাসের অন্ত:সত্বা স্ত্রীকে।

নওগাঁর মান্দায় শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিংকরায় চারজন গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View
34

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি

পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেনএমন প্রচারণা চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মামুন (৪৫), মৃত ইব্রাহীমের ছেলে নুরুল ইসলাম নরু (৪৮), কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৫) এবং অটোচার্জারচালক নলতৈড় গ্রামের মৃত রিয়াজের ছেলে কাবিল হোসেন (৪০)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি অটোচার্জারে মাইকিং করে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে প্রচারণা চালানো হয়। এ সময় প্রচারণার একটি ভিডিও ধারণ করে ‘আসলাম টিপু’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়।

প্রচারিত ৩৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে পুলিশের অভিযানে অটোচার্জারচালক কাবিল হোসেনকে বাগমারা থানা এলাকার মধ্য থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে অন্যতম অভিযুক্ত আসলাম হোসেন টিপু (৩০) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারটিও জব্দ করা হয়েছে। ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026