1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

মাদারীপুরে নকল মোড়কে ভেজাল খাদ্যপণ্য জব্দ,আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯১ Time View
126

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর শহরের ডিসি ব্রিজ সংলগ্ন ২ নম্বর শকুনি এলাকায় নকল মোড়কে ভেজাল খাদ্যপণ্য প্রস্তুত ও মজুতের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল মোড়কে প্যাকেটজাত ভোজ্যতেল, চিনি, চাল ও ডাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার ( ৫ জুলাই )গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি চক্রের ভেজাল খাদ্যপণ্য প্রস্তুত ও বাজারজাতের কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। তারা রাধুনী ও চাষীসহ বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোড়ক হুবহু নকল করে নিম্নমানের খাদ্যপণ্য প্যাকেটজাত করছিল। অভিযানের সময় দেখা যায়, জব্দ করা পণ্যের মোড়কে বাধ্যতামূলক ল্যাব পরীক্ষাসংক্রান্ত তথ্য, মান নিয়ন্ত্রণসংক্রান্ত তথ্য এবং উৎপাদনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না।
অভিযান পরিচালনাকারী মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী জানান, ভেজাল খাদ্যপণ্য মজুত ও বাজারজাতের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নাম ও মোড়ক নকল করে ভেজাল পণ্য বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া গেছে, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় দুইজনকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026