1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

কুলিয়ারচর পৌরসভার বাজেট ঘোষণা ২০২৬-২৭ অর্থবছরের ২০ কোটি ৮০ লাখ টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩৫ Time View
179

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পৌর অবকাঠামো শক্তিশালী করাকে বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।
সোমবার (৩০ জুন) পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বাজেট উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার টাকা। অন্যদিকে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০৮ টাকা। ফলে মোট প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকা।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছিল ২ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৩৬৮ টাকা এবং রাজস্ব ব্যয় ছিল ৪ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৫৫৫ টাকা। এছাড়া সংশোধিত উন্নয়ন বাজেটে আয় ধরা হয়েছিল ১৬ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, যেখানে উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয় ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৬০৮ টাকা।
নতুন বাজেটে পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক সড়কবাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জনস্বাস্থ্য সেবার সম্প্রসারণ এবং নাগরিকবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে বাজেট বাস্তবায়ন করা হলে কুলিয়ারচর পৌরসভার উন্নয়ন আরও গতিশীল হবে। এর ফলে নাগরিকরা আধুনিক ও মানসম্মত সেবা আরও সহজে পাবেন।
বাজেট সভায় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পৌরসভার নির্বাহী, প্রশাসনিক ও হিসাব শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026