1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৪|
Title :
বানিয়াচং এ আড়িয়ামুগুর, মহারত্নপাড়া এসএসসি রেজাল্ট পেয়ে উচ্ছসিত , নামিদামি প্রতিষ্ঠানের রেজাল্ট দেখে মিশ্র প্রতিক্রিয়া- যশোরের শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার ফলাফল হতাশাজনক ৩টিতে শতভাগ ফেল, শতভাগ পাশও নেই কোন প্রতিষ্ঠান দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় শান্তির নগর পোরশা। নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা। একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর, সাংবাদিক সাংবাদিকের উপর হামলা, বিজিবি’র অভিযান,প্রায় দুই হাজার ভারতীয় শাড়ি জব্দ টুরিস্ট পুলিশ প্রধানের আকস্মিক ইদ্রাকপুর দুর্গ পরিদর্শন মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও অন্য স্কুলে বদলি

দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬,
  • 9 Time View
12

আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীর দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র দাগনভূঞা শাখার কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাদ আসর দাগনভূঞা বসুরহাট রোডের লন্ডনী নাছের প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা ও নতুন বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করেন ইসলামী ব্যাংকের দাগনভূঞা শাখার ব্যবস্থাপক।
সভায় শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, দাগনভূঞা বাজারে ইসলামী ব্যাংকের স্থাপিত সিআরএম বুথের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন, ব্যাংক টু ব্যাংক অর্থ স্থানান্তরসহ বিভিন্ন অনলাইনভিত্তিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করা যাচ্ছে। এছাড়া গ্রাহকের নিজস্ব অ্যাকাউন্টের নামে কিউআর কোড ব্যবহারের মাধ্যমে সহজে লেনদেনের সুবিধাও রয়েছে।
তিনি ব্যবসায়ীদের এসব আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার অন্যান্য কর্মকর্তারা ছাড়াও লন্ডনী নাছের প্লাজার মালিক, সাংবাদিক আবুল হাসনাত তুহিন এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিসমিল্লাহ বেখারীর স্বত্বাধিকারী মো. ইলিয়াস, সূচি পোল্ট্রির স্বত্বাধিকারী আবু আহমেদ জ্বনি, আলমদিনা হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মো. সুমন, স্বাগত ট্রেইলারের স্বত্বাধিকারী ভবতোষ, গ্রাম ডাক্তার আবু ছায়েদ বোরহানসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026