1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শিশুদের দক্ষতা বিকাশে কুড়িগ্রামে এনসিটিএফের দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ২ যুবক গ্রেপ্তার পোরশায় মাদকবিরোধী অভিযান, ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে কৃষক দল কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান ইব্রাহিমের সম্প্রীতির বার্তা* মদনে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি ফরিদা নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন এবং আর্থিক সহায়তা করে

চুনতি সীরাত মাহফিলের ১৬ তম দিবস সম্পর্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
66

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

চুনতীর ৫৬তম ঐতিহাসিক আন্তর্জাতিক সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা বলেন-
রাসুল (সা.)সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত
চট্টগ্রামের লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ১৬তম দিবস বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদীর সভাপতিত্বে এবং চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আলহাজ্ব মাওলানা আজিজুল হক, আলহাজ্ব মাওলানা নুরুল আমিন ছিদ্দিকী,প্রফেসর ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী ও ড. মাওলানা ওসমান গণি সালেহী।
বক্তারা সূরা ফাতিহার তাফসীর ও ফজিলত, সততা ও আমানতদারিতার মর্যাদা, তাওবার গুরুত্ব এবং দ্বীনের সংস্কারে মুজাদ্দিদে আলফে সানী (রহ.)-এর অবদানসহ সমকালীন করণীয় বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম নিজামী,এইচ. এম. মাহাবুবুল হক। শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাফেজ আবু নছর মুহাম্মদ হাসান ও হাফেজ ক্বারী মুহাম্মদ আবু জাহেদ কোরআন তেলাওয়াত করেন। আব্দুল্লাহ আল আমিন ও আরিফ বিল্লাহ পরিবেশন করেন না’আতে রাসূল (সা.)। খোতবায়ে ছদর, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ১৬ তম দিবসের কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026