1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি মুহিনুল ইসলাম datetiধামইর হাটে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন ওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সীতাকুণ্ড থানা এলাকায় ওসি মমিনুল ইসলামের অভিযান বাপ্পী হত্যা মামলার আসামি গ্রেফতার তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম সরিষাবাড়িতে ২৭৮.৩০ মিঃ দৈর্ঘ্য গার্ডার ব্রীজ নির্মান কাজের শুভ উদ্বোধন যশোর বেজপাড়ায় রামকৃষ্ণ আশ্রম পূজামণ্ডপে এসআরবির প্রেস ব্রিফিং কবিতা, প্রেম ও জীবনের দর্শনকবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা তৃণমূলের শিক্ষক আসাদুজ্জামান রাজু শিক্ষার্থী কিশোর ও যুব সমাজে মাদকের আগ্রাসনে উদ্দিগ্ন ২২ অক্টোবর খুলনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া

তেঁতুলিয়ার তীব্র স্রোতে ভয়াবহ নদীভাঙন, নদীগর্ভে বিলীন আতঙ্কে স্থানীয়রা।

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View
54

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী জেলা দশমিনা উপজেলায় হঠাৎ বেড়িবাঁধ-সড়ক নদীতে বিলীন, আতঙ্কে নিরাপদ আশ্রয়ে ছুটছে স্থানীয়রা,পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট এলাকায় হঠাৎ করে বেড়িবাঁধ ও সড়কের বড় একটি অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেড়িবাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ছুটছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আকস্মিকভাবে এ ভাঙনের ঘটনা ঘটে। ভাঙনস্থলের আশপাশে বসবাসকারী মানুষজন আতঙ্কে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। এ সময় থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করেই বেড়িবাঁধ ও সড়কের একটি অংশ নদীর দিকে ধসে পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সড়কের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। মুহূর্তের মধ্যে ভাঙনস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের আশঙ্কা, বেড়িবাঁধের ভাঙন আরও বিস্তৃত হলে নদীর পানি বাধাহীনভাবে লোকালয়ে প্রবেশ করতে পারে। এতে হাজিরহাটসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক পরিবার পানিবন্দি হয়ে পড়ার পাশাপাশি বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও স্থানীয় যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে ঘটনাস্থলে উপজেলা প্রশাসন, পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, “এটা একধরনের বিপর্যয়। হঠাৎ বেড়িবাঁধ ও সড়ক ভেঙে নদীতে বিলীন হওয়ায় চরম ঝুঁকি দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের একটি টিম দ্রুত এসে কার্যকর ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।”
এদিকে এলাকাবাসীর দাবি, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে নদীর পানি যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য দ্রুত ভাঙনস্থলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় হাজিরহাট ও আশপাশের এলাকায় নদীর পানি প্রবেশের আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026