1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
জরুরী সতর্কবার্তা: আনোয়ারায় কিছু ডাঃ নামের কসাইরা কেড়ে নিয়েছে অয়নের জীবন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ!! ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য চিকিৎসাসেবায় নিষ্ঠা ও মানবিকতার স্বীকৃতি: সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মোহাম্মাদ মাহবুবুর রহমান খান নবীনগরের মিরপুর শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে হাজী সাইদুল আলম সোরাফ বড়ইয়া মাঃবিঃ এর এডহক কমিটির সভাপতি কর্তৃক দশম শ্রেণী শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কন্যা শিশুদের অধিকার রক্ষা ও বাল্যবিয়ে রোধে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

নান্দাইলে ৩১টি পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

নান্দাইল উপজেলা প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View
12

নান্দাইল উপজেলা প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।

শনিবার (১০ অক্টোবর) সকালে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে পূজার দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পূজা উদযাপনকে আরও উৎসবমুখর ও সুশৃঙ্খল করতে সহায়তার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সরকারিভাবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া সরকারিভাবে প্রতিটি মণ্ডপে দুই বান্ডিল করে ঢেউটিনসহ অন্যান্য আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম, নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ছিদ্দিকুর রহমান, নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সায়েদুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দিলিপ কুমার সাহা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যসচিব বাবু পল্লব রায়, পৌর পূজা কমিটির আহ্বায়ক তপন চন্দ্র দাস এবং সদস্যসচিব সঞ্জয় কুমার বর্মন প্রমুখ।

এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নান্দাইলের ৩১টি পূজামণ্ডপের আয়োজকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা বলেন, অতীতের মতো এবারও দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সভা শুরুর আগে প্রয়াত বাবু বিপ্লব চন্দ্র সাহার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026