1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:৪৩|
Title :
জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারপিট ও মা-বাবার নির্মম নির্যাতন! বাজার ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলনে অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড রামু থানার বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে মোটরসাইকেল, কটিয়াদীতে প্রাণ হারালেন যুবক কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত। সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা সমিতির প্রশাসককে প্রত্যাহারের দাবি, সদস্যদের অভিযোগপত্র এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

সরিষাবাড়ীতে বিজ্ঞান শিক্ষার সাইন্স বান্ডেল কোর্সের যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ৬, ২০২৬,
  • 98 Time View
137

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বিজ্ঞান শিক্ষার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানকে আরও সহজ ও আনন্দদায়ক করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশেষায়িত শিক্ষাক্রম “সাইন্স বান্ডেল কোর্স”।
শুক্রবার (৫ জুন) বিকালে সরিষাবাড়ী পৌরসভা সংলগ্ন সাইন্স হাব ক্যাম্পাসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কোর্সের অরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা অনার্স কলেজর সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল বারী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধিজনরা।
উদ্বোধনী বক্তব্যে কোর্সের ইন্সট্রাক্টর ফরিদ সরকার জানান, ‘সাইন্স বান্ডেল’ কোর্সটি প্রচলিত মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেবে। এই কোর্সের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে: সমন্বিত সিলেবাস, যেখানে গণিত, উচ্চতর গণিত,রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানকে সম্পূর্ণ নতুন ও সহজ পদ্ধতিতে উপস্থাপন। জটিল বৈজ্ঞানিক তত্ত্বগুলো ভিজ্যুয়াল ও অ্যানিমেশনের মাধ্যমে সহজে বুঝিয়ে দেওয়া।
কোর্সের অপর ইন্সট্রাক্টর কানন আহমেদ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের হাতে কলমের মাধ্যমে ঘরে বসেই ছোট ছোট বৈজ্ঞানিক পরীক্ষা করার বিশেষ গাইডলাইন থাকবে। যেকোনো সময় যেকোনো প্রশ্নের উত্তর ও সমস্যা সমাধানের শিক্ষার্থীদের প্রস্তুত করার দক্ষতা অর্জনের কৌশল শেখানোর ব্যবস্থা থাকবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। উন্নত বাংলাদেশ বিনির্মানে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার কোনো বিকল্প নেই। সাইন্স বান্ডেল কোর্সটি শিক্ষার্থীদের মনের ভেতরের বিজ্ঞানের ভয় দূর করে অনুসন্ধিৎসু মন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানান তিনি।
এতে অন্যান্যদের মধ্যে এডুকেশন সুইস এর পরিচালক আল মামুন সিফাত,,আরামনগর কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মমিনুল ইসলাম কিসমতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026