1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি মুহিনুল ইসলাম datetiধামইর হাটে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন ওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সীতাকুণ্ড থানা এলাকায় ওসি মমিনুল ইসলামের অভিযান বাপ্পী হত্যা মামলার আসামি গ্রেফতার তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম সরিষাবাড়িতে ২৭৮.৩০ মিঃ দৈর্ঘ্য গার্ডার ব্রীজ নির্মান কাজের শুভ উদ্বোধন যশোর বেজপাড়ায় রামকৃষ্ণ আশ্রম পূজামণ্ডপে এসআরবির প্রেস ব্রিফিং কবিতা, প্রেম ও জীবনের দর্শনকবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা তৃণমূলের শিক্ষক আসাদুজ্জামান রাজু শিক্ষার্থী কিশোর ও যুব সমাজে মাদকের আগ্রাসনে উদ্দিগ্ন ২২ অক্টোবর খুলনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া

নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত ০২ গ্রেফতার।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View
27

পোরশা থানা এলাকার স্থায়ী বাসিন্দা বনিতা (৩০), স্বামী-স্বপন মিনজ ও শিবরাজ (১৩), যুবরাজ (০৩) এবং সুস্মিতা মিনজ (১৯) ও ভাগ্নী শ্যামলী (২৪) সহ পূজার ছুটিতে ঢাকা হতে বিআরটিসি বাস যোগে পোরশা থানাধীন পূর্বগ্রাম নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে গত ১৭/১০/২০২৬ তারিখ রাত অনুমান ০৩.২০ ঘটিকার সময় পোরশা থানাধীন নিতপুরগামী ফুলতলা ব্রাক অফিসের সামনে বাস হতে নেমে পায়ে হেটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

রাত্রি অনুমান ০৩.৩০ ঘটিকার সময় পোরশা থানাধীন ফুলতলা ব্রাক অফিস হতে ১৫০ গজ পশ্চিম দিকে সরাইগাছি হতে নিতপুরগামী আঞ্চলিক মহাসড়কে ওবাইদুল্লাহ শাহ্ এর ব্রয়লার মুরগীর ফার্মের পূর্ব পার্শ্বে গ্রামীণ রাস্তার উপর পৌছামাত্র অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী পিছন থেকে তাদেরকে গলায় হাসুয়া ধরে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে একটি শাড়ী কাপড়ের ব্যাগ, ০৩ (তিন) আনা একটি স্বর্ণের কানের দুল, রুপার পায়ের নুপুর ০১ টি, এবং একটি এনড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঘটনা জানার সাথে সাথে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুততার সাথে মামলা নেওয়া, ঘটনা শনাক্ত , আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশে জনাব অরুপ রতন সরকার, সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল, এবং মোঃ জিয়াউর রহমান, অফিসার ইনচার্জ পোরশা থানা, নওগাঁ এর নেতেৃত্তে পোরশা থানা পুলিশের একটি আভিযানিক দল সিসি ফুটেজ বিশ্লেষন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে দস্যুতার ঘটনার সাথে জড়িত আসামীদেরকে ২৪ ঘন্টার মধ্যে শনাক্ত করে।

অতঃপর পুলিশ সুপারের নির্দেশে রাতেই ১৮/১০/২০২৬ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় সাপাহার থানাধীন দিঘীরহাট এলাকায় স্পেশাল টীম অভিযান পরিচালনা করে দস্যু দলের সক্রিয় সদস্য ১। মোঃ জাহাঙ্গীর (৩৮), পিতাঃ মৃত আলাউদ্দীন@ ইটকেল, মাতা- মোছাঃ হাসেন বানু, সাং-নিশ্চিন্তপুর (দিঘীপাড়া), থানাঃ সাপাহার, জেলাঃ নওগাঁ, ২। মোঃ সুমন @ শাহিন (৩০), পিতাঃ মোঃ মহব্বত, মাতা-মোছাঃ শাহিনা, সাং-আরজি নওগাঁ (মৃধাপাড়া), থানাঃ নওগাঁ, জেলাঃ নওগাঁ দ্বয়কে গ্রেফতার করা হয় এবং ছিনতাই এর কাজে ব্যবহৃত ০১ টি ধারালো হাসুয়া ও ০১ টি ধারালো চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে উক্ত মামলার বাদী ও ভিকটিম ধৃত আসামীদ্বয়কে দেখিয়া তাহারা ঘটনাস্থলে ছিল মর্মে শনাক্ত করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর (৩৮) এর বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, দস্যুতাসহ ০৭ টি এবং গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন @ শাহিন (৩০) এর বিরুদ্ধে ১৩ টি মাদক, চুরি, ডাকাতি, দস্যুতা মামলা বিচারাধীন। অপর অপরাধীকে গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026