1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:৫৯|
Title :
নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের চুনতি রেঞ্জার আবিদের নিরবতায় সরকারি জায়গা দখল করে দালান নির্মাণ মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরটিভি ‘মার্কস অলরাউন্ডার’-এ আবৃত্তিতে প্রথম নবনীতা জাহান ওহী উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) খেলার উদ্বোধন মাদক রোধে সক্রিয় পুলিশ: উলিপুরে ইয়াবাসহ আটক দুই ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ সেনবাগে হাম রুবেলা টিকাদান কর্মসূচি ক্যাম্পেইন -২০২৬ শুভ উদ্বোধন

দীঘিনালায় বাবুচড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর আবাসন নির্মাণে দরপত্র আহ্বান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬,
  • 28 Time View

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় অবস্থিত বাবুচড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর অভ্যন্তরে রেজিমেন্টাল পারিবারিক আবাসন নির্মাণের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। ১৯ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অভ্যন্তরে ১০ ইউনিট বিশিষ্ট “বি টাইপ” (সেমি পাকা, ২টি টিনশেড) আবাসিক ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ইউনিটের আয়তন ৪৩২ বর্গফুট, যার সাথে বারান্দা, রান্নাঘর ও প্রয়োজনীয় অন্যান্য সুবিধা থাকবে।
প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিটে পানি সংযোগ, লো প্যান, বেসিন, শাওয়ার, এক্সহস্ট ফ্যানসহ আধুনিক স্যানিটেশন ব্যবস্থা রাখা হবে। এছাড়াও বিদ্যুৎ সংযোগ, ফ্যান, কিচেন বেসিন এবং গ্যাস চুলার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। নির্মাণকাজে নির্ধারিত মান অনুযায়ী রড, সিমেন্ট, ইট, বালি ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হবে।
দরপত্র সংগ্রহ প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাবুচড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) কার্যালয় থেকে করা যাবে। সিলগালা করা দরপত্র আগামী ২৮ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১২টার মধ্যে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচিত ঠিকাদারকে চুক্তি মূল্যের ১০ শতাংশ জামানত জমা দিতে হবে এবং কার্যাদেশ প্রাপ্তির ৬০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে জামানত বাজেয়াপ্ত করা হতে পারে।
এছাড়া, কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যে কোনো দরপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026